গাজায় বিশাল এলাকা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা

অনলাইন ডেস্ক
আবারও গাজায় বড় পরিসরে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বলা হয়েছে, আক্রমণের মাধ্যমে সেখানকার জনগণকে সরিয়ে নেওয়া হবে, সেই সঙ্গে দখল করা অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া হবে।

বুধবার (উগ্র ইহুদিবাদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এমনটাই বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী শিগগিরই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে। যুদ্ধরত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। জায়গাগুলো ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে।

ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর এবং খান ইউনিস শহরের আশেপাশে বসবাসকারী গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। তাদেরকে উপকূলের আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়েছে।

যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে গাজায় তীব্র বিমান হামলা শুরু করে নেতানিয়াহুর উগ্র ইহুদিবাদি সরকার। এরপর থেকে নতুন করে স্থল আক্রমণও চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গণহত্যার যুদ্ধে গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights