নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলা নতুন বছরকে বরণের আমেজে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ হবে আগামী ১৩ এপ্রিল। ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর সহায়তায় বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ প্যারেড অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে প্যারেডটি যাবে ৮৬ স্ট্রিটে।

প্যারেডের অনুমতি সংগ্রহকারী ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান এ সংবাদদাতাকে জানান, সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণের জন্য। প্যারেডে সাংস্কৃতিক পর্বে থাকবেন অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাস-সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা।

প্যারেড কমিটির কর্মকর্তারা হলেন: আতাউর রহমান সেলিম-চেয়ারম্যান, গিয়াস আহমেদ-চিফ এডভাইজার, মোহাম্মদ আলী-কনভেনর, ফাহাদ সোলায়মান-মেম্বার সেক্রেটারি, ফেমা রকি-সাংগঠনিক সম্পাদক, জে মোল্লাহ সানি-চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর, আহসান হাবিব-চিফ কো-অর্ডিনেটর, ফখরুল ইসলাম দেলোয়ার-চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর, এবং প্যারেডের কো-চেয়ারম্যানরা হলেন মো. কামরুজ্জামান, কাজী আজম, নুরুল আজিম, হারুন ভূইয়া, ফিরোজ আহমেদ, শাহ শহীদুল হক, তারিকুল ইসলাম বাদল প্রমুখ।

জানা গেছে, প্যারেড সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এ সময়ে ব্যস্ততম ৩৭ এভিনিউ যানবাহন চলাচল করবে না। নিউইয়র্ক সিটির পুলিশ প্যারেডের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights