“বিরান জনপদ “
হাসিনা মরিয়ম
আমি জানিনা আমি কোথায় আছি,
আমার বাড়ির চারপাশে হায়েনাদের উল্লাসে
আমার বাড়ির দেয়ালগুলো ভেঙে পড়ছে…
কি এক বিকৃত বীভৎস রক্তের হোলিখেলায়
মেতে উঠেছে হায়েনার দল…
নির্বিচারে শেষ করে দিয়েছে একটা জনপদ..
পৃথিবীর সবচেয়ে বড় কবর বানিয়ে দিয়েছে
পৈশাচিক উল্লাসে..
কি নিদারুন নির্মমতায় এক একটা জীবন্ত
মানুষগুলোকে লাশ এ পরিনত করেছে..
কেউ বা মাত্র এসেছে পৃথিবীতে, কেউ বা
স্কুলে যাচ্ছে, কারো হাতের মেহেদী শুকায়নি
ওরা সবাই আজ শুধুই লাশ…
এই তথাকথিত সভ্য পৃথিবীর মানুষেরা
সবাই তাকিয়ে দেখছে এই দৃশ্য..
কেউ পাশে এসে দাঁড়ায়নি,
সবাই আমাদের লাশের স্তুপ দেখছে..
আর কিছুক্ষণ পর হয়তো আমিও চলে যাব
হায়েনারা হয়তো এখুনি আমার বাড়িটা ও
বোমার আঘাতে উড়িয়ে দিবে…
একসময় অনেক ভয় পেতাম মৃত্যুকে
আর এখন ভয়টা কোথায় চলে গেল..
আমার পরিবারের একজন ও বেঁচে নেই
ওরা অনেক আগেই এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে
শহীদের মর্যাদা নিয়ে বীরোচিত আত্মত্যাগ
করেছে, আজ
আমি ও আমার প্রিয় পরিবারের সাথে
মিলিত হবার জন্য অপেক্ষা করছি..
হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাব অনন্ত যাত্রায়..তাতে কি..
পৃথিবী তা-ও দেখুক…
এই পৃথিবীর মানুষগুলোকে আমার কিছু বলার নেই.. তবে
ইতিহাস একদিন ওদের নিষ্ঠুরতার কথা বলবে ভবিষ্যত প্রজন্ম কে..
ওরা সেদিন ধিক্কারে ঘৃণায় জর্জরিত হবে,
মানুষ তখন আমাদের বীরোচিত আত্মত্যাগের
ইতিহাস পাঠ করবে..
