শাকিব খানের প্রতি মুগ্ধতা নিয়ে যা বললেন ইধিকা ফাইল ছবি

অনলাইন প্রতিবেদক
ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে পর পর দু’টি বাংলাদেশি সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসছেন ওপার বাংলার জনপ্রিয় মুখ ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব-ইধিকা জুটির ‘বরবাদ’ ছবিও দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিটি নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত ইধিকা। রবিবার এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশের সিনেমাপ্রেমীদের নিয়ে তার ভালোবাসার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

তিনি শাকিব খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। ইধিকা বলেন, ‘আমার মনে হয়, ওনার মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার কাছে মনে হয়, শুধু মুগ্ধ না, মানুষকে অনুপ্রাণিত করতে পারে। যেটা তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করি।’

শাকিব খানকে নিয়ে ইধিকা বলেন, ‘তিনি(শাকিব খান) এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে, এরপরও এখনো তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখন অবধি পরিশ্রমী; আর তার জন্যই বোধ হয় এখনো তিনি শীর্ষেই রয়েছেন। এটাই ওনার থেকে আমি শেখার চেষ্টা করছি।’

শাকিব খানের সঙ্গে সিনেমা করে নিজেকে ভাগ্যবান মনে করেন বলেও উল্লেখ করেন ইধিকা। তিনি বলেন, ‘শুধু বরবাদ-এ কাজ করছি বলে এমনটা মনে হয়, তা না। আমার অভিষেক হয়েছে তার বিপরীতে, এর জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights