ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ এবং কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় সোনারগাঁ সরকারি কলেজ ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখার সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ। তিনি বলেন, “গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধ শাহাদাত বরণ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

এ সময় সোনারগাঁ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কলেজ শাখার সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম ও সেক্রেটারি প্রার্থী ভুবন মিয়া। মিছিলটি ক্যাম্পাস থেকে মোগরাপাড়া বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights