গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শরিফুল ইসলাম সজলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে। গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মো. হাতেম আলী মন্ডলের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের এক একদল ডাকাত রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রিল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরাতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শরিফুল ইসলাম সজলকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights