রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অথ্যয়নরত ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাতে কলাবাগানে হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নাম্বার বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই বাসায় কয়েকজন মিলে ভাড়া থাকত। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights