ব্যাটারি রিকশা উল্টে খালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে পড়েছে ব্যাটারিচালিত একটি অটোরিকশা। বুধবার দুপুরে হালিশহর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক লাফ দিয়ে প্রাণে বাঁচলেও খালে পড়ে যান দুজন যাত্রী। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।

হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, অতিরিক্ত গতিতে চলছিল অটোরিকশাটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডানে সরে গিয়ে পাশের খালে পড়ে যায়। চালক তাৎক্ষণিকভাবে লাফিয়ে রক্ষা পেলেও যাত্রীসহ অটোরিকশাটি খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৮ এপ্রিল চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে খালে পড়ার ঘটনা ঘটে। এতে ছয় মাসের শিশু সেহরিশ খালের পানিতে তলিয়ে যায়। ১৪ ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights