ইরাকি শরণার্থীকে প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

শরণার্থী ইস্যু নিয়ে বিতর্কের জেরে এক ইরাকি শরণার্থীকে রুয়ান্ডাতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন দায়েশের হয়ে কাজ করার অভিযোগ এনেছে ইরাকি সরকার।

এছাড়া এক ব্যক্তিতে হত্যার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। তার নাম ওমর আব্দুল সাত্তার আমীন। তাকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা দেওয়া হয়। তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখান করেছেন আমীন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রশাসন উভয়ই তাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণের চেষ্টা করে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি শরণার্থী আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন। কারণ তিনি কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় অস্বীকার করেছেন।

এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়গহস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, আমীনকে এই মাসের শুরুতেই রুয়ান্ডাতে পাঠানো হয়। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি রুয়ান্ডা সরকারের মুখপাত্র। সূত্র: রয়টার্স, আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights