ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় কক্সবাজারে ১ রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে দণ্ডিত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ (ভা.) নিশাত সুলতানা সোমবার এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামি হলেন কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ব্লক-৯ এর মৃত কাছিমের পুত্র রোহিঙ্গা হামিদ হোসেন (২৫)। দণ্ডিত আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামি পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু আদালতে মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights