রাঙামাটিতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাতহরা সবাই অটোরিকশার যাত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights