কেশবপুরে খেলাঘর আসরের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা খেলাঘর আসরের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

উপলক্ষে শুক্রবার (২ মে) বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা পরিষদের সদস্য রঞ্জিত দাসের সভাপতিিত্বে ও যুগ্ম সম্পাদক মানব মন্ডলের সঞ্চালনায় শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী আব্দুল মজিদ বড় ভাই, জাতীয় পরিষদের সদস্য সৈয়দ আকমল আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি বাবুর আলী গোলদার, ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাঈদ, দেশ সংগীত বিদ্যালয়ের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা খেলাঘর আসরের সঙ্গীত শিক্ষক কুমার ইন্দ্রজিৎ, কবি এমজি মহসিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল আলম এবং সদস্য সচিব শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights