ছয় মাস লুকিয়ে থাকার পর ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়লেন রুশ সেনা

অনলাইন ডেস্ক

প্রায় ৬ মাস ধরে ইউক্রেনের খারকিভ শহরের এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। মাঝে মধ্যে বেরিয়ে নিজের বাহিনীকে খোঁজারও চেষ্টা করতেন দলছুট ওই রুশ সেনা সদস্য। কিন্তু শেষরক্ষা হল না। ইউক্রেন সেনাবাহিনীর হাতে আটক হলেন তিনি।

ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে খারকিভের বেশ কিছু এলাকার দখল নিয়েছিল রুশ বাহিনী। তবে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত বাহিনী ওই এলাকা পুনর্দখল করে। ইউক্রেন সেনার প্রত্যাঘাতে রাশিয়ান বাহিনী পিছু হটতে বাধ্য হলে ওই রুশ সেনা দলছুট হয়ে পড়েন। আশ্রয় নেন পরিত্যক্ত বাড়িটিতে।

খারকিভ পুলিশ বিভাগ জানিয়েছে, আটক ওই রুশ সেনার বয়স ৪২ বছর। তাকে খারকিভের কুপিয়ানস্ক এলাকা থেকে আটক করা হয়েছে। ইউক্রেনের কয়েকজন সেনা ওই এলাকায় টহল দেওয়ার সময় তাকে দেখতে পান বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights