বিশ্বকাপ: ভারত দলে বড় দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

চলমান বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। টানা ম্যাচ জিতেই চলেছে রোহিত শর্মার দল। বিশ্বকাপে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে স্বাগতিকরা। সপ্তম রাউন্ডের ম্যাচ শেষে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। এরই মাঝে বড় দুঃসংবাদ পেলো ভারত।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। এবার জানা গেল, বিশ্বকাপটাই শেষ হয়ে গিয়েছে তার। নির্দিষ্টসময়ে সেরে ওঠা হয়নি ভারতের নির্ভরযোগ্য এই অলরাউন্ডারের।

বাংলাদেশ ম্যাচের পরেই মূলত জানা যায়, সামনের কিছু ম্যাচ মিস করবেন পান্ডিয়া। মেডিকেল স্ক্যান শেষে জানা যায়, বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন হার্ডিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন সময়েই স্থানীয় এক হাসপাতালে পান্ডিয়ার গোড়ালিতে স্ক্যান করানো হয়েছিল। যেখানে তার ইনজুরি ধরা পড়ে। ডানহাতি এই পেস অলরাউন্ডারকে তাই বিশ্রাম দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত পান্ডিয়া আর সেরে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়েই বিকল্প ডাকতে হয়েছে ভারতকে। আর সেই সুযোগে দলে আসছেন পেসার প্রাসিধ কৃষ্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights