প্রাক্তন রোহমানকেই ‘বাবু’ বলে কাছে টানলেন সুস্মিতা!

অনলাইন ডেস্ক
২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তারপর ললিত মোদীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ধুমকেতূর মতো উত্থান হয় প্রাক্তন মিস ইউনিভার্সের। প্রকাশ্যে সুস্মিতাকে ভালবাসার কথা জানান প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। যদিও নীরব ছিলেন সুস্মিতা। এর মাঝে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তারপর কাজে ফিরেছেন। সেই থেকেই তার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত প্রাক্তন প্রেমিক রোহমান শলকে। যদিও প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তবে এবার সকলের সামনেই রোহমানকে ‘বাবু’ বলে আদুরে সম্বোধন করলেন সুস্মিতা। প্রাক্তনের কাছে কি তা হলে ফিরে গেলেন অভিনেত্রী?

সম্প্রতি ‘আরিয়া ৩’-এর প্রচারের এসেছিলেন সুস্মিতা। সঙ্গে ছিলেন এই সিরিজের অন্য কলাকুশলীরা। সেখানেই সুস্মিতাকে না জানিয়ে চলে আসেন রোহমান। অপেক্ষা করছিলেন কতক্ষণে শেষ হবে তার কাজ। সুস্মিতার কাজ শেষ হতেই খানিকটা আচমকা এসেই অভিনেত্রী চমকে দেন। রোহমানকে দেখে সুস্মিতা বলেন, “বাবু, তুমি এখানে!”

জানা গেল, সুস্মিতাকে সাবধানে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন রোহমান। তবে কি আগের মতোই একত্রবাস করছেন তারা? উত্তর অবশ্য অজানা। তবে সুস্মিতার কাছে ফিরে আসা প্রসঙ্গে দিন কয়েক আগে রোহমান সাফ জানিয়েছিলেন, কাউকে জবাব দেওয়ার দায় নেই তাদের। ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল তাদের। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, “আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম… ভালবাসাও থেকে যাবে।” তা হলে সে কথাই রাখছেন সুস্মিতা! রোহমান ও তিনি কি এখন শুধুই ভাল বন্ধু, না কি অন্য সমীকরণ রয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights