মাঠে গড়াল ঢাকা প্রিমিয়ার লিগ

অনলাইন ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠেছে আজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়ছে গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ঢাকা লেপার্ড। সকাল সোয়া ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

প্রিমিয়ার লিগের প্রথম দিনে মোট তিনটি ভেন্যুতে হচ্ছে খেলা। মিরপুরে শেখ জামাল-ঢাকা লেপার্ড মুখোমুখি হয়েছে। এ ছাড়া বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সিটি ক্লাব ও ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে লড়ছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মোট ১২টি দল অংশ নিচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। এর মধ্যে ছয় দল সুপার লিগে উঠবে। সেখান থেকে নির্ধারিত হবে আসরের চ্যাম্পিয়ন দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights