কর্ণফুলী নদীতে সাম্পান বাইচ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতার ১৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নদী রক্ষায় চার দিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার শেষদিনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এই আয়োজনে এবার প্রতিযোগীরা নদীর ফিরিঙ্গিবাজার ঘাট থেকে প্রতিযোগিতা শুরু করেন, যা শেষ হয় চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায়। প্রতিযোগিতায় কর্ণফুলী ও আশপাশের উপজেলার ১১টি দল অংশগ্রহণ করে। সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে ইছানগর কর্ণফুলী ঘাটের মো. ইউছুফের দল।

এর আগে, বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিএনপি নেতা আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী, সাবেক ভিসি মোজাম্মেল হক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবায়েরুল আলম মানিক, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল হক, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মনিরুল আবছার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights