আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল খালেক আশুলিয়া থানার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একটি হত্যাচেষ্টা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, গ্রেফতার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লাকে মঙ্গলবার (১৩ মে) সকালে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights