ইলিশের প্রজনন রক্ষায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বাছুর বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশীয় মাছ ইলিশের ইলিশের প্রজনন রক্ষায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আড়াইহাজার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের হাতে এই বকনা বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, আড়াইহাজার প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights