নারীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুখ মন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাট ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শুক্রবার সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মুখমন্ডল পুড়িয়ে ফেলা ওই অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে। স্থানীয় ও পুলিশের ধারণা কেউ যাতে ওই নারীকে চিনতে না পারে সে জন্য হত্যাকারী তার মুখ পুড়িয়ে দিয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করা হলেও ওই নারীর মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারেননি। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা এসে শনাক্ত করতে সহায়তা করবে। এ ঘটনায় পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights