৮০ বছর আগে মৃত ব্যক্তির দাফনের কাপড় অক্ষত
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীর উত্তম বেতার পাড়া এলাকার বাসিন্দা নুর ইসলাম (৬২) শুক্রবার ভোর রাতে মারা যান। তাকে দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার সময় ৮০ বছর আগের এক মৃত ব্যক্তির কবর দেখা যায়। লাশ কঙ্কাল অবস্থায় থাকলেও মৃতের কাপড় ছিল একেবারে নতুন। কাপড়ের কোথাও কোন দাগের চিহ্ন নেনই। খবরটি জানাজানি হলে উৎসুক জনতা ভিড় জমায় লাশ এবং লাশের কাপড় দেখতে। পরে তাকে ওই স্থানের পুনরায় মাটি দিয়ে ঢেকে দেয়া হয়। মৃত নুর ইসলামকে একটু দূরে কবর দিয়া হয়।
ওই এলাকার প্রবীণ ব্যক্তি আব্দুল মালেক ও আব্দুর রাজ্জাক জানান, তাদের জানামতে ওই কবরটি ৭০/৮০ বছর আগের। কবরটি কার তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের কাপড় ধবধবে সাদা ছিল। কোথাও কোন দাগ ছিলনা।
কবর খুড়ছিলেন মৃত নুর ইসলামের ভাতিজা আমিন মিয়া। তিনি বলেন, চাচার জন্য কবর খুঁড়তে গিয়ে প্রথমে সাদা কাপড়ের অংশ দেখতে পাই। সাদা কাপড়ের ভিতরে লাশের কঙ্কাল ছিল। কাপড়ে কোন দাগ ছিল না, একেবারে নতুন মনে হচ্ছিল। পরে চাচাকে ওই কবর থেকে একটু দূরে দাফন করা হয়।
