খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমক কমিশনের (দুদক) খুলনার উপ-পরিচালক আবদুল ওয়াদুদ। আদালতের আদেশের পর এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়।

দুর্নীতি দমক কমিশনের (দুদক) খুলনার উপ-পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ আছে। এ বিষয়ে তদন্ত করছে দুদকের খুলনা কার্যালয়।

তিনি আরও বলেন, অনুসন্ধানকালে তারা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের ওই আদেশ ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। ওই দুই দপ্তর থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে দুদক। খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহার এখনো দেশেই আছেন বলে মনে করছেন দুদক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights