ঢাকাইয়া আকবর হত্যা: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই-ভাগনে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আলোচিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন, ওসমান আলী ও মো. আলভিন।

এরমধ্যে ওসমান আলী বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই ও আলভিন ভাগনে।

সোমবার (২৬ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকায় পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ওসমান আলী ও আলভিন দুইজনেই আকবর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী আলী আকবরকে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান। এ ঘটনায় আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights