সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করালো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ২৩ জনকে পুশইন করিয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুশখালী বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন।

তিনি জানান, বিএসএফ’র পক্ষ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পাঠানো ২৩ জনকে বিজিবি আটক করেছে। পরে তাদের সাতক্ষীরা ৩৩-বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। আটককৃতদের সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

এ ঘটনায় বিজিবি’র ৩৩-ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল ভারতের কৈজুরী ক্যাম্পের বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার মোবাইলফোনের কল রিসিভ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই শেষে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights