কোস্টগার্ডের ওপর চিংড়ি রেনু পাচারকারীদের হামলা, মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে কালাবদর নদীতে কোস্টগার্ডের পর চিংড়ি রেনু পাচারকারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কোস্টগার্ডের পেটি অফিসার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেছেন বলে শুক্রবার জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, গত বুধবার রাতে কালাবদর নদীর মেহেন্দিগঞ্জ স্টীমারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় চিংড়ি রেনু অবৈধভাবে পাচারকারীরা হামলা করে। দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মৎস্য বিভাগের দুইজন ও কোস্ট গার্ডের এক মাঝি রক্তাক্ত জখম হয়। পরে কোস্টগার্ডের ধাওয়ায় হামলাকারীরা দুইটি ট্রলার নিয়ে পালিয়ে যায়। এ সময় নদীর তীরে রেখে পালানো একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। ওই নৌকা থেকে চারটি রামদা, একটি দা, একটি ছুরি জব্দ করা হয়।

পেটি অফিসার এম এ কে আজাদ বাদী হয়ে করা মামলায় ১৪ জন নামধারী ও ৩৫ জন অজ্ঞাতনামা পাচারকারীকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights