ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ৯ তলা বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্ক

ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য চার কোটি ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। এদিন দুদকের উপ-পরিচালক তাহাসীন মুনাবীল হক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

একইসঙ্গে ফ্ল্যাট এবং নয় তলা বাড়ি দুদকের অনুসন্ধান গুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights