বৈষম্যহীন সমাজের ভিশন বাজেটে নেই : এনসিপি
অনলাইন ডেস্ক
নাহিদ ইসলাম বলেন, বিগত ১৫/১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থায় শুধু রাজনীতিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া পর দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। আমরা ব্যাংকগুলোর দুর্দশা দেখেছি।
তিনি বলেন, অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা ছিল অর্থনৈতিক রূপান্তর ঘটবে। যে বৈষম্যহীন আর্থ-সামাজিক ব্যবস্থার জন্য এই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিশন, অর্থনৈতিক রূপান্তরের পলিসি এই বাজেটের মধ্যে আমরা পাবো।
এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলো সরকার অ্যাড্রেস করতে পেরেছে। কিন্তু তার প্রোপার সলিউশন কিংবা স্ট্র্যাটেজি, বা যেই ভিষণটার কথা আমরা বলছি বৈষম্যহীন সমাজের সেটা এই বাজেটের মধ্যে আসেনি। নতুন বন্দোবস্ত, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির অনেক ছাপ এই বাজেটে দেখা যাচ্ছে।
