এই ঈদে জামাই ৪২০ নিয়ে হাজির হলেন নাজমুল হুদা নাজিম

শুভ সরকার, ডেস্ক রিপোর্ট

ঈদের ২য় দিন বিকেল ৩:৩০ মিনিটে ” কজি টেলিফিল্মস” ইউটিউব চ্যানেলে দেখবেন নাটক জামাই 420। এই নাটকে প্রধান চরিত্র অভিনয় করেছেন তারিক স্বপন। নাটকে দেখা যায় তারিক স্বপন কে রতন চরিত্রে।তিনি ঘর জামাই থাকেন বেকার কোন কাজ কাম করেন না শশুর বাড়ি বসে বসে খায় তাকে দিয়ে কোন কাজ ঠিক মত হয় না। কিন্তু 420 গিরি করে ঠিকই চলে। বিভিন্ন খানে শশুরের কথা বলে টাকা ধার করে, দোকানেও বাকি খায় শশুরের নামে।এগুলোতে শশুর বিব্রত হয়। এবং রতনের সাথে সঙ্গ দেয় ফুপাত শালা হাসান। সে রতনের সব কাজের সাক্ষী থাকে। একদিন রতনের জীবনে নেমে আসে ঝড়! শশুর বাড়ি থেকে বের করে দেয়া হয়। এভাবে গল্প এগিয়ে যায় পুরো নাটকে দর্শকের হাসির খোরাক রয়েছে সাথে ক্লাইমেক্সও রয়েছে। আশা করছি দর্শক নাটকটি দেখে আনন্দিত হবেন। নাটকে আরও যারা অভিনয় করেছেন- ম আ সালাম, হিমে হাফিজ, নাজিম উদ্দীন, ফারজানা জয়া, তানহা শ্রাবণী, মোতালেব হোসেন, শ্যামল সরকার, কথা চৌধুরী এবং স্মৃতি আক্তার প্রমুখ।
প্রযোজনা করেছেন ইকরাম পারওয়াইজ।রচনা করেছেন নূর আলম সরকার এবং পরিচালনা করেন নাজমুল হুদা নাজিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights