প্রকাশ্যে ঐশ্বরিয়ার ডায়রির পাতা, বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু জানা গেল কি?

অনলাইন ডেস্ক
বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের দীর্ঘ দাম্পত্য ভাঙতে চলেছে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই।

তবে, তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব স্পষ্ট ধরা পড়েছে। একাধিক বার ক্যামেরাবন্দি হয়েছে সম্পর্কের ছন্দপতন। এই বিষয়ে নিন্দুকদের বক্তব্য, বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়েই নাকি গোলমাল! তার জেরেই শ্বশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া! জুটির আইনি বিচ্ছদ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও এই সব যে নিতান্তই জল্পনা, ফ্রান্সে একটি অনুষ্ঠানে বিয়ের আংটি পরে অভিনেত্রী মার্জার সরণীতে হাঁটতেই তা স্পষ্ট। এর মাঝেই সামাজি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঐশ্বরিয়ার লেখা ডায়েরির পাতা। সেখানে নিজের সুখ, দুঃখ, বিরক্তি সব কথাই লিখেছেন অভিনেত্রী।

ঐশ্বরিয়ার কাছে আদর্শ সম্পর্কের ধারণা ঠিক কী? সেই কথাই লিখেছেন ডায়রিতে। অভিনেত্রী লেখেন, ‘‘আর্দশ সম্পর্ক সেটাই যা অন্ধকারের মধ্যেই তাকে আলোর দিশা দেখাবে।’’
এমনকী অভিনেত্রী জানিয়েছেন তাঁর বিরক্তির কারণও। মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা মোটেও পছন্দ নয় তার। নিজের দুঃখের কথাও লিখেছেন ঐশ্বরিয়া। তার মতে, দুঃখ জিনিসটা ব্যক্তিগত। এই সব কিছু তিনি লিখেছিলেন তরুণী বয়সে। যদিও এখন অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। জীবন তার গতি বদলেছে। তবে প্রকাশ্যে সদাই মুখে হাসি ধরে রেখেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights