গাজায় শিশু হত্যা বন্ধ করুন; ইতালীয় কোচের বার্তা

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছেন ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্তো মানচিনি।

সৌদি আরব ও ইতালির জাতীয় ফুটবল দলকে কোচিং করানো ৬০ বছর বয়সি এই কোচ এক ভিডিও বার্তায় গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তার ভাষায়, ‘আমি আশা করি গাজার যুদ্ধ শিগগিরই শেষ হবে। আপনারা সাধারণ মানুষ ও পরিবার এবং এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই।’

রবার্তো মানচিনি আরও বলেছেন, ‘এ দুর্ভোগকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষকেই এর সবচেয়ে বড় মূল্য দিতে হয়।’

মানচিনি বর্তমানে ইতালি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদুল আজহার পরের দিন অর্থাৎ ৭ জুন ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights