কোরবানির ১৩ হাজার ১৭৪ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

অনলাইন ডেস্ক
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে কাজ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী। ঈদের দ্বিতীয় দিন বিকেল ৩টা পর্যন্ত সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে ১৩ হাজার ১৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

রবিবার বিকেলে ডিএনসিসি থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ১৩ হাজার ১৭৪ টন বর্জ্য অপসারণ করে আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।

এদিকে, ঈদের দিনে কোরবানির শতভাগ বর্জ্য গতকাল রাতেই অপসারণ করা হয় বলে উত্তর সিটি করপোরেশন থেকে জানানো হয়।

শনিবার সন্ধ্যায় ঈদের দিনের বর্জ্য অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা অনুমান করছি এ বছর কোরবানিতে মোট ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। সেই হিসাবে আমাদের ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় ট্রাক, পিক-আপ, ভ্যানসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, কোরবানির প্রথম দিনে প্রায় ৯ হাজার ২০০ টন বর্জ্য উৎপন্ন হয়েছে, যার মধ্যে সাত হাজার ৮০০ টন বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। এছাড়া, পুরো উত্তর সিটি করপোরেশন এলাকার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights