ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

অনলাইন ভার্সন
ভোলায় ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রবিবার (৮ জুন) সকালে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অধ্যক্ষ খালেদা খানম। তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব মাংস বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিট সদস্য রাহিম ইসলাম, ইউনিট লেভেল অফিসার মাহাবুবর রহমান মিলন, যুব প্রধান সাদ্দাম হোসেন, উপ-যুব প্রধান রহমান মিম, স্বেচ্ছাসেবক সাহিদ হোসেন দিপু ও এনায়েতসহ অন্যরা।

এ বছর ৯৫টি অসহায় পরিবারকে দেড় কেজি করে কোরবানির মাংস প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights