সন্ধ্যায় বাংলাদেশ-সিঙ্গাপুর মহারণ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভুটান ম্যাচে স্টেডিয়ামের বাইরে কালোবাজারিদের চড়া দামে টিকিট বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছিল। তাই সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে টিকিট কালোবাজারিদের কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পাশাপাশি মাঠে ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের জন্যও কিছু নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সুন্দরভাবে আয়োজনের জন্য নানা উদ্যোগ নিয়েছে বাফুফে।

ভুটান ম্যাচে দর্শকদের অনেকেই মাঠে ঢুকতে ঢুকতে দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যায়। গেট ভেঙে সমর্থকদের ঢুকে পড়ার ঘটনাও ঘটে। দর্শকদের জন্য তাই ম্যাচ শুরুর ৫ ঘণ্টা আগে মাঠে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

গেট খোলা হবে বেলা দুইটায়। নকল টিকিটধারী ও টিকিট জালকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে।
ঈদের ছুটি এবং আশপাশের অফিস বন্ধ থাকায় সড়ক ব্যবহারের এই সুবিধা শুধু এবারের জন্যই দেওয়া হয়েছে।

টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এমন কাউকে প্রবেশের চেষ্টা না করতে অনুরোধ করেছে বাফুফে। সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।শহরের বিভিন্নস্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে যেন দর্শকরা খেলা উপভোগ করতে পারেন। জাতীয় স্টেডিয়ামে কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ করেছে বাফুফে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights