সিলেটে বিদেশি মদসহ চার কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরবাইক ও মাদক ভর্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেছিল তারা। বুধবার (১১ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুরের কালন মিয়ার ছেলে আনোয়ার হোসেন, জাফলং বস্তির মৃত মঈন উদ্দিন মিয়ার ছেলে শামছুল ইসলাম, মনাইকান্দি গ্রামের নুরুল হকের ছেলে জাকির হোসেন ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজাদ মিয়া।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের কাছে জাফলং-গোয়াইনঘাট সড়কে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ৩টি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বস্তাগুলোর ভেতর থেকে ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights