ইরান-ইসরায়েল সংঘাত: আকাশসীমা বন্ধ করল জর্ডান

অনলাইন ডেস্ক
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। এর জেরে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জর্ডান।

দেশটির হাশেমাইট রাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় জর্ডানের আকাশসীমা সাময়িকভাবে সকল ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”

প্রসঙ্গত, গত বছর ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে উৎক্ষেপণ করা হলে তা জর্ডানের আকাশপথ অতিক্রম করেছিল, যা এই সিদ্ধান্তের পেছনে অতীত অভিজ্ঞতা হিসেবে কাজ করেছে।

এদিকে, সকালে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এবার ইসরায়েল লক্ষ্য করে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তবে ইরান থেকে উৎক্ষেপণ করা এসব ড্রোন ইসরায়েলের ভূমিতে পৌঁছতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights