গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিকের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন মুশফিকুর রহিম।

গিলক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সব মিলিয়ে রান করেছেন ১৫৪৬১। আর তা করেই বিশ্বরেকর্ডটা নিজের করে রেখেছিলেন তিনি। আজ মুশফিক সম্মিলিত রানসংখ্যায় ছাড়িয়ে গেছেন গিলক্রিস্টকে।

গল টেস্টে বাংলাদেশ ইনিংসের ৯৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে স্কয়ার কাট করে তুলে নেন একটা রান। নেলসন নাম্বার ভেঙে তার রান গিয়ে পৌঁছায় ১১২-তে। তাতেই গিলক্রিস্ট পেছনে পড়ে যান। মুশফিকের সম্মিলিত ক্যারিয়ার রান গিয়ে দাঁড়ায় ১৫৪৬২-তে।

না, দু’জনের এই রান ব্যাটিংয়ের কারণে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখায়নি। গিলক্রিস্ট আর মুশফিকের চরিত্রের কারণে এই রান বিশাল কিছু বনে গেছে। পুরো ক্যারিয়ারে একটাও বল করেননি দু’জনের কেউই। কখনো বোলিং না করা ব্যাটারদের ভেতর সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এতদিন ছিল গিলক্রিস্টের। আজ সকালের সেশনে যা নিজের করে নেন মুশফিক।

ছয়ে নেমে মুশফিককে সঙ্গ দিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস। ইতোমধ্যে তাদের জুটিতে শতক পার হয়েছে। মুশফিক ১৫৯ রান ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights