২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ভার্সন
দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে উঠানো হয়েছে এক নম্বর সংকেত। এছাড়া সমুদ্রবন্দরে বহাল রাখা হয়েছে তিন নম্বর সংকেত।

বুধবার (১৮ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে উপকূলে ঝড়ের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরেও বহাল রাখা হয়েছে তিন নম্বর সংকেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights