পাবিপ্রবিতে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপ-উপাচার্য হাফিজা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুশফিকুর রহমান, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ড মোঃ রাহিদুল ইসলাম, প্রক্টর ড. মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা শাহানশাহসহ শিক্ষার্থীরা।

তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম পর্বে সাতটি, দ্বিতীয় পর্বে ছয়টি, দ্বিতীয় দিনে চারটি এবং শেষ দিনে আটটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এতে ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। শেষ দিনের বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights