পুলিশ হেফাজতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা
অনলাইন ডেস্ক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নেই।
তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
