সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (২২ জুন) বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাজারের দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগে অংশ নেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বার, সহ-সভাপতি শফিউল আলম বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা শহীদ সরকার, মাসুম রানা, আলীনুর বেপারী, শাহীনুর মিয়া, শাহীন রেজা, ফারুক হাসানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনা। এই কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights