সীমান্ত দিয়ে ৪৬ জনকে পুশইন করল বিএসএফ

প্রতিদিন ডেস্ক

সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৪৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন ও সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করা হয়েছে। এদের মধ্যে ৩৮ জনের বাড়ি কুড়িগ্রাম, একজনের বাড়ি পাবনায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার রেজাউল ইসলাম বলেন, লালমনিরহাট সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করা হয়েছে। তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights