চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমেদ প্রয়াত হওয়ার কারণে শূণ্য হওয়া আসনটিতে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রির তারিখ ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী বুধবার বিকাল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights