সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দণ্ড মওকুফ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী অঞ্চলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৩ যাবজ্জীবন সাজা পাওয়া আসামি।

সোমবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার ৭ জনকে মুক্তি দেয়া হয়৷ ৪ জন আগে মুক্তি পেয়েছেন। দুইজন অন্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কারা সূত্র জানায়, যাবজ্জীবন সাজা পাওয়া ১২৫ জনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় কারা কর্তৃপক্ষ। যাচাই বাছাই শেষে ১৩ আসামির সাজা মওকুফের সিদ্ধান্ত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত কারাগারে পৌঁছার পর ১৩ বন্দীকে মুক্তি দেয়া হয়।

রাজশাহীর ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, যারা মুক্তি পেয়েছেন, তারা কারাগারে থাকা অবস্থায় কোনো অনিয়ম করেননি। তারা স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights