চরভদ্রাসনে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সাথে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে ইউএনও এর সহযোগিতা কামনা করেন। ইউএনও সকলকে সাথে নিয়ে সরকার প্রদত্ত দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights