ঝিনাইদহে কৃষক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে কৃষক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস। রায় ঘোষণার পরপরই তাদেরকে প্রিজনভ্যানে করে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন জানান, নিহতের সঙ্গে আসামিদের পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। তবে আদালত যে রায় দিয়েছে এটা যুগান্তকারী। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights