নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলের এডিসি হারুন এবং এসি বিপ্লবের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে সেনবাগ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এদিন বিকেল ৫টায় সেনবাগ বিএনপি কার্যালয়ের সামনে থেকে সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে্ একটি মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিএনপির অফিসের সামনে এসে শেষ হয়। সমাবেশে জয়নাল আবদিন ফারুক সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের ৬ জুলাই বিএনপির হরতাল চলাকালীন সময়ে জাতীয় সংসদ ভবনের সামনে সাবেক চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। একপর্যায়ে তৎকালীন এডিসি হারুন ও এসি বিপ্লব সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের ওপর হামলা করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করে।
এসময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।
