নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

অনলাইন ডেস্ক
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের অস্বাভাবিক ও বিতর্কিত বিধান বাতিল করা হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই নির্দেশনা চালু হয়, যেখানে তাকেসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়।

পাশাপাশি, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

পর্যালোচনা কমিটির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ–সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন।

পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদার ভিত্তিতে সম্বোধন নিশ্চিত করতে হবে। ‘স্যার’ সম্বোধনের মতো অনুপযুক্ত ও বিভ্রান্তিকর রীতির আর কোনো জায়গা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights