দুই দিন চিকিৎসার পরও হস্তীশাবকটি মারা গেছে

অনলাইন ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফুলছড়ি বন রেঞ্জের আঘাতপ্রাপ্ত হস্তীশাবকটি মারা গেছে।

ঈদগাঁও রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম বলেন, হস্তীশাবকটির বয়স চার থেকে পাঁচ বছর। ওজন ৮০০ থেকে ৯০০ কেজি। হাতির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে গতকাল বিকালে ময়নাতদন্ত শেষে রাজঘাট বনাঞ্চলে মৃত হস্তীশাবকটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। গত মঙ্গলবার সকালে কাঠুরিয়ারা রাজঘাটের মানিক্যার মা ঝিরি এলাকায় হস্তীশাবকটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, দুই দিন চিকিৎসা দিয়েও হস্তীশাবকটিকে বাঁচানো যায়নি। ধারণা করা হচ্ছে বনাঞ্চলে অন্য কোনো বন্য হাতির আক্রমণে শাবকটি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে ছিল। দুর্বল হওয়ায় ঠিকমতো হাঁটতেও পারছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights