দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হন আরও ১৫জন বাসযাত্রী। শুক্রবার (২৫ অক্টোবর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি, তার মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে দুজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুর যাওয়ার পথে ভিমলপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী নিহত হন। কিন্তু তাঁর পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। লাশের সুরতহাল করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights