মিরপুরের পাখির দোকান থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর-১ এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে অভিযান চালিয়েছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযানে অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ৫০টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে ৩টি পাহাড়ি ময়না, ২টি ঝুঁটি শালিক, ২টি গাঙ শালিক, ২টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, ২টি হিরামন তোতা, ২৩টি টিয়া, ১টি বাজপাখি ও ১টি কড়ি কাইট্টা।

বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বৃহস্পতিবার সকাল থেকে বাজারের একাধিক দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিষয়ক সংগঠন ‘সোয়ান’।

অভিযানে উদ্ধারকৃত অধিকাংশ বন্যপ্রাণীগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তবে অসুস্থ বন্যপ্রাণীদের আপাতত অফিসে নিরাপদভাবে সংরক্ষণে রাখা হয়েছে এবং পরে তাদেরকেও মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, দেশীয় যেকোনো বন্যপ্রাণী সংগ্রহ, লালন-পালন, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে পাখিবাজারে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights